যায়যায়দিনে সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে শ্রীমঙ্গলে দোকানঘর উচ্ছেদ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি জায়গায় নির্মিত দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫

2026-10-16T22:01:36+06:00
2026-10-16T22:01:36+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
যায়যায়দিনে সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে শ্রীমঙ্গলে দোকানঘর উচ্ছেদ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:০১ পিএম  
ছবি-যাযাদি
দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি জায়গায় নির্মিত দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পুরাতন মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে থাকা মালামাল এক দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণের অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়।

গত ১৪ অক্টোবর রাতে দৈনিক যায়যায়দিন পত্রিকায় ‘শ্রীমঙ্গলে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ, ইউএনওর কাছে আবেদন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দোকানঘরটি উচ্ছেদ করা হয়।

এদিকে, পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে থাকা মালামাল এক দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রশাসনের এ পদক্ষেপে মির্জাপুর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সরকারি জায়গার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত