প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ পিএম
ছবি-যাযাদি দিনাজপুরের নবাবগঞ্জে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন ।
১৬ অক্টোবর শুক্রবার বিকেল নবাবগঞ্জ তর্পণঘাট কেন্দ্রীয় বিষ্ণু মন্দির পরিদর্শন করেন।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রী উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের মতামত ও সমস্যার কথা শোনেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রশাসন, পুলিশের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান।
সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউরদৌলা ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তাদির হোসেন বকুলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি প্রকৌশলী গজেন চন্দ্র বর্মন, সদস্যসচিব জোগেশ চন্দ্র পালসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ও সাংবাদিকরা।