বগুড়া জেলা পরিষদের পক্ষ থেকে মন্দির ও পুজা মন্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারিয়াকান্দি উপজেলার মন্দির ও পূজামণ্ডপসমূহে বগুড়া জেলা পরিষদ কর্তৃক শুভেচ্ছা উপহার বিতরণ করলেন প্রধান অতিথির বগুড়া জেলা

2026-10-16T16:05:54+06:00
2026-10-16T16:05:54+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বগুড়া জেলা পরিষদের পক্ষ থেকে মন্দির ও পুজা মন্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:০৫ পিএম  
ছবি-যাযাদি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারিয়াকান্দি উপজেলার মন্দির ও পূজামণ্ডপসমূহে বগুড়া জেলা পরিষদ কর্তৃক শুভেচ্ছা উপহার বিতরণ করলেন প্রধান অতিথির বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির। 

আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা কনফারেন্স রুমে জেলা পরিষদের আয়োজনে ২৮ টি মন্দিরে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন। বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, বগুড়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা পরিষদের সভাপতি অরুনাংশ কুমার সাহা, পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রভাত কুমার সাহা, সাধারণ সম্পাদক নিরাঞ্জন সরকার । 

এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা নূরুল ইসলাম বাদশাসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এবং ২৮ টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।

উক্ত শুভেচ্ছা উপহার বিতরণের সময় প্রধান অতিথির বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির বলেন,  এই মাটির সন্তান জনাব তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার উপহার হিসেবে আমরা কিছু অর্থ দেব। সনাতন ধর্মের জিনারা রয়েছেন । তিনাদের আমরা যারা বিএনপি করি আত্মার আত্মীয় মনে করি।  

আপনারা দেখেছেন গত কয়েকটি পূজা অনুষ্ঠিত হয়েছে। আমাদের দলে যে অঙ্গ দল রয়েছে একটি হেল্প সেন্টার করেছিলাম। প্রতিটা মন্ডপে দিন রাত উপস্থিত থেকে সহযোগিতা করেছে। তারেক রহমানের নির্দেশ হিসেবে আমরা বলে দিয়েছি আপনাদের মন্ডপের উপরে যেন সব সময় তীক্ষ্ণ দৃষ্টি দেয়। আপনাদের রমনা পার্কে একটা বিশাল কালিমণ্ডপ ছিল ঐতিহ্যবাহী। তৎকালীন সরকার বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়েছিল।

আগে আপনারা পেতেন ৫০০ কেজি চাল আর এখন ৬০০ কেজি হয়েছে আগামীতে আরো বাড়বে । যারা ষড়যন্ত্র করে, যারা প্রতিমা ভেঙ্গে বিশৃঙ্খলা করতে চায়, তারা কিন্তু বসে নেই। তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। আমাদের লোক থাকবে প্রশাসনের লোক থাকবে। এর পরও যদি মনে হয় এখানে ডিস্টার্ব হতে পারে কোন সমস্যা হতে পারে আপনারা প্রশাসনকে জানাবেন। 

আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রশাসন যেমন ২৪ ঘন্টা রেডি রয়েছে। আমরাও ২৪ ঘন্টা রেডি রয়েছি। কোন অবস্থাতেই এটা বরদাস্ত করা হবে না। কারণ কোন ধর্মে বলা নাই একটা ধর্ম আর একটা ধর্মকে ডিস্টার্ব দেয়া । অতএব আপনারা নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নির্ভয়ে আপনাদের পূজা-অর্চনা করেন। সমস্যা হলে যোগাযোগ করবেন, সমস্যা হতে দেরি হবে অ্যাকশন নিতে দেরি হবে না। তারেক রহমানের সরকার সেই অবস্থাতেই রয়েছে।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মী, সনাতনী ধর্মালম্বীদের প্রতিনিধি সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
  বিষয়:   সারিয়াকান্দি  পক্ষ  মন্দির 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত