রাঙ্গুনিয়ায় বনভূমি উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত একাধিক বনকর্মী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধ

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি বনভূমি জবরদখলমুক্ত করার অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ বন বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী

2026-10-16T16:03:58+06:00
2026-10-16T16:03:58+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাঙ্গুনিয়ায় বনভূমি উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত একাধিক বনকর্মী
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধ
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম  
ছবি-যাযাদি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি বনভূমি জবরদখলমুক্ত করার অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ বন বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন বলে জানিয়েছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া রেঞ্জাধীন কোদালা বিটের এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা গেছে,সরকারি বনভূমি অবৈধ দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম পর্যায়ে পার্কিং এলাকার পাশে অবৈধভাবে নির্মিত দুটি ঘর ও ঘেরা-বেড়া উচ্ছেদ করা হয়। পরে ইকোপার্কের পিকনিক স্পট দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদারদের বাধার মুখে পড়ে অভিযান পরিচালনাকারী দল। এ সময় একটি ঘর উচ্ছেদের পর সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়।

 পরে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত হলে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন তাঁর সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তির নেতৃত্বে ২০০ থেকে ২৫০ জনের একটি দল বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

বন বিভাগের দাবি, হামলায় নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে আহমেদ ওরফে আহমুদুল হক, মাহবুব ওরফে পঁচাইয়া, মো. ফারুক, মো. হোসেন, আনোয়ার ও বাবুল রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে,

বন বিভাগের পক্ষ থেকে সরকারি দায়িত্ব পালনে বাধা ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সরকারি বনভূমি রক্ষা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও মামলা দায়ের করা হয়েছে।
  বিষয়:   রাঙ্গুনিয়া  উচ্ছেদ অভিযান  আহত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত