দুর্গাপূজায় আখাউড়া স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ৫ দিনআমদানি-রপ্তানি কার্যক্রম

2026-10-16T15:34:14+06:00
2026-10-16T15:34:14+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুর্গাপূজায় আখাউড়া স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ
আখাউড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৪ পিএম  
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ৫ দিনআমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

গত ১৫ অক্টোবর আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির অনুলিপি বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে বন্দরে পুনরায় নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়েছে। আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে জানিয়ে দেওয়া হয়েছে।
  বিষয়:   দুর্গাপূজা  আখাউড়া  স্থলবন্দর 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত