ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য

যাযাদি অনলাইন

খেলা

রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।বুধবার (১৪ অক্টোবর) লিসবনে একটি বই

2026-10-16T15:27:11+06:00
2026-10-16T15:27:11+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:২৭ পিএম  
রোনালদোর বড় বোন এলমা আভেইরো
রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।

বুধবার (১৪ অক্টোবর) লিসবনে একটি বই প্রকাশনা অনুষ্ঠানে রোনালদোর জাতীয় দলে ফেরার বিষয়ে নিজের আশঙ্কার কথা জানান এলমা। সেখানে তিনি বলেন, ‘হ্যাঁ বলার চেয়ে না বলার সম্ভাবনাই বেশি।’

রোনালদো ও জেসুসের সম্পর্কের অবনতির প্রসঙ্গে এলমা বলেন, ‘আমার মনে হয়, ক্রিশ্চিয়ানো ও হোর্হে দুজনই কষ্ট পেয়েছেন।’

সম্পর্ক আবার স্বাভাবিক হবে কি না, এমন প্রশ্নে রোনালদোর বোনের উত্তর ছিল, ‘আমি জানি না। বিষয়টি খুব জটিল। কেউ বিশ্বাসঘাতকতা করলে আগের অবস্থায় ফিরে যাওয়া খুব কঠিন।’

নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পর্তুগাল ২-১ গোলে জয় পেলেও একাদশে ছিলেন না রোনালদো। কোচ জেসুস তাকে বেঞ্চে বসিয়ে রাখেন। রোনালদোর ধারণা ছিল, শেষ ৩০ মিনিট খেলার সুযোগ পাবেন। ওয়ার্মআপ করলেও শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি তাকে।

কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন রোনালদো। বিরোধের জেরে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান আল নাসরের এই তারকা। এ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

ভাইয়ের এমন পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেছেন এলমা। পর্তুগালের হয়ে রোনালদোর দীর্ঘদিনের অবদানও মনে করিয়ে দিয়েছেন তিনি। তার মতে, পর্তুগিজদের উচিত অতীতের অবদান ভুলে না যাওয়া।
  বিষয়:   রোনালদো  বোন  বিস্ফোরক  ফুটবল 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত