উত্তর সাতকানিয়ার উন্নয়নে কোনো কমতি হবে না

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ উত্তর সাতকানিয়ার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো কমতি রাখবেন

2026-10-16T15:15:23+06:00
2026-10-16T15:15:23+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
এমপি জসিম উদ্দিন
উত্তর সাতকানিয়ার উন্নয়নে কোনো কমতি হবে না
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম  
ছবি-যাযাদি
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া) আসনের  সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ উত্তর সাতকানিয়ার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো কমতি রাখবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, উত্তর সাতকানিয়ার উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাকে নির্বাচিত করে আপনারা যে দায়িত্ব দিয়েছেন, তা পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। একটি মহল ছদ্মবেশে থেকে এলাকার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুর রহিম ও শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফা।
  বিষয়:   জসিমউদ্দিন  এমপি  উন্নয়ন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত