ছবি-যাযাদি কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি ও চুরির মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় অভিযুক্ত ব্যক্তিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশের পরিচালিত মোবাইল কোর্টে ১৭ জনকে সাজা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৬ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দাউদকান্দি মডেল থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতি মামলার একজন, চুরির মামলার দুজন, পরোয়ানাভুক্ত দুজন এবং পুলিশ আইনের ৩৪ ধারার চারজন রয়েছেন।
ডাকাতি মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন দাউদকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকার বেপারী বাড়ির মো. কালু ফকিরের ছেলে মো. শাহজালাল (৪০)।
চুরির মামলায় গ্রেপ্তার দুজন হলেন দাউদকান্দির সাতপাড়া গ্রামের মৃত আবদুল ছামাদের ছেলে আলমগীর (৩৪) এবং ঋষিপাড়া গ্রামের স্বপন মণ্ডলের ছেলে দীপু মণ্ডল (২০)।
পরোয়ানাভুক্ত গ্রেপ্তার দুজন হলেন দাউদকান্দির আউটবাগ এলাকার ওয়াছেক মিয়ার ছেলে মো. ইয়াছিন মিয়া এবং মোবারকপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. কাদির মিয়া (৪৫)।
পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার চারজন হলেন টাঙ্গাইল সদর উপজেলার পারখুশিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে সজল (১৯), বর্তমানে দাউদকান্দির সবজিকান্দি এলাকার দুলালের বাড়িতে বসবাস করেন; দাউদকান্দির তুজারভাঙ্গা এলাকার বাদামবাড়ি, নাজমুল সরকারের বাড়ির বাসিন্দা মৃত সবুজের ছেলে হোসাইন (১৮); পেন্নাই গ্রামের মো. জিবরাইলের ছেলে আল আমিন (৩৫) এবং দাউদকান্দি পৌরসভার কেডিসি গোডাউনের পেছনের এলাকার মৃত লাল চানের ছেলে মো. আসিফ (২৪)।
মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১৭ জন হলেন দাউদকান্দির তিনচিটা গ্রামের প্রকাশ চন্দ্র বিশ্বাসের ছেলে জয় চন্দ্র (৩২), দক্ষিণ পেন্নাই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ফারুক (৩৬), রতনখোলা গ্রামের শহীদুল্লাহর ছেলে ফরিদ মিয়া (৫০), লক্ষ্মীপুর গ্রামের রোকন মিয়ার ছেলে মো. ইমন (২৫), গৌরীপুর গ্রামের আবদুল খালেকের ছেলে তুহিন (২৫), শোলপাড়া গ্রামের মৃত ইয়াকুবের ছেলে বিল্লাল (৩৪), আঙ্গাউড়া গ্রামের মো. আবদুল ওহাব ড্রাইভারের ছেলে মোহাম্মদ আলী (৩৪), একই গ্রামের আবদুল বাতেনের ছেলে ফয়সাল (৩০), সরকারপুর গ্রামের রুস্তম আলীর ছেলে মো. অকুজ (৩৯), হারিয়ালা গ্রামের রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মফিজ মিয়া (৪০), বরকোটা গ্রামের মো. আলী মিয়ার ছেলে মো. জুয়েল, আঙ্গাউড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী, মলয় গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. হারুন, মহিষমারী গ্রামের ছিদ্দিক বেপারীর ছেলে আইয়ুব, হাসাবাদ গ্রামের ইছহবের ছেলে মিঠু, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁও গ্রামের আমজাদের ছেলে লোকমান এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে মো. সাব্বির।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় পুলিশের অভিযানগুলো পরিচালিত হয়। এতে এসআই মো. রেজোয়ানুল ইসলাম, এসআই মধুসূদন মজুমদার, এসআই কমল কৃষ্ণ সাহা, এসআই ইসমাইল হোসেন ও এএসআই সেলিম মিয়াসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।