রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর

যাযাদি অনলাইন

নগর-মহানগর

রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের

2026-10-16T11:23:07+06:00
2026-10-16T11:23:23+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:২৩ এএম  আপডেট: ১৬.১০.২০২৬ ১১:২৩ এএম 
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত মুক্তা (৪০) নামের আরেক নারীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোহাম্মদপুর থানা-পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

নিহত দুই নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার কারণ এবং নিহত দুই নারীর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
  বিষয়:   রাজধানী  সড়ক দুর্ঘটনা  প্রাণ গেল 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত