সাত লাখ জাল টাকাসহ গ্রেফতার ১

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে ৭,০৯,৫০০ জাল টাকাসহ একজন জাল টাকা ব্যবসায়ী'কে গ্রেফতার করেছে এসআরবি-৫। যৌথ অভিযানের মাধ্যমে উপজেলার রাজাপুর বাজার এলাকায় অভিযান

2026-10-16T11:18:11+06:00
2026-10-16T11:18:11+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সাত লাখ জাল টাকাসহ গ্রেফতার ১
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:১৮ এএম  
ছবি-যাযাদি
নাটোরের বড়াইগ্রামে ৭,০৯,৫০০ জাল টাকাসহ একজন জাল টাকা ব্যবসায়ী'কে গ্রেফতার করেছে এসআরবি-৫। যৌথ অভিযানের মাধ্যমে উপজেলার রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোস্তফা (৪২) পটুয়াখালী জেলা সদরের বোতলবুনিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। পরে উদ্ধারকৃত জাল টাকা ও দুইটি মোবাইলসহ তার নামে মামলা দিয়ে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির যৌথ আভিযানিক দল বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজার এলাকায় অভিযান

চালিয়ে এক জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ৭,০৯,৫০০ জাল টাকা ও দু’টি মোবাইল জব্দ করা হয়। পরে বড়াইগ্রাম থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়।
  বিষয়:   নাটোর  জাল নোট  গ্রেফতার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত