প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০৯ এএম
ছবি-যাযাদি শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিং দেওয়া শুরু হয়ে আজ সম্পন্ন হয়েছে।
উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১৫ অক্টোবর ২০২৬ ইংরেজি বিকেলে এ নিরাপত্তা ব্রিফিং সম্পন্ন হয়।
আনসার ভিডিপি সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার ৬টি পুজামন্ডপের আইন-শৃখলা রক্ষায় মোতায়েনকৃত ৪৪ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কোহিনুর আক্তার ও প্রশিক্ষক মোঃ জাহিদুর রহমান।
টেকনাফ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কোহিনুর আক্তার জানান, আসন্ন শারদীয় দুর্গা উদযাপন উপলক্ষে উপজেলার ছয়টি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়নকৃত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের মাঝে তাদের দায়িত্ব ও কর্তব্য এবং পূজা মন্ডপে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে শারদীয় সুরক্ষা অ্যাপস সফটওয়্যারে কিভাবে রিপোর্ট করবে সে সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়েছে।