ছবি-যাযাদি নোয়খালীতে জেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মাৎ জোহরা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুমিল্লা জোনের প্রধান প্রকৌশলী প্রকৌশলী শেখ ফিরোজ কবির।
সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক মুহাম্মাদ শফিকুল ইসলাম।
মতবিনিময় সভার শুরুতে নোয়াখালী জেলার সার্বিক বিদ্যুৎ ব্যবস্থার চিত্র ও জাতীয় রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়নের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য উপস্থাপন করেন নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: হাবিবুল বাহার।
এ সময় তিনি টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতীয় গ্রিডে সৌর বিদ্যুতের পরিমান বৃদ্ধি এবং গ্রাহক পর্যায়ে নেট মিটারিং সোলার সিস্টেম স্থাপনের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মাৎ জোহরা খাতুন বলেন, বিদ্যুতের চাহিদা পূরণ, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সৌরশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহক পর্যায়ে সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জাতীয় গ্রিডে চাপ কমানো সম্ভব। এ সময় তিনি নোয়াখালী জেলায় সোলার সিস্টেম স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সরকারি বেসরকারি পর্যায়ে সোলার স্থাপনে সরকারের জাতীয় রুফটপ সোলার কৌশলপত্র বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশল নোয়াখালী ফিরোজ কবির তার বক্তব্যে সরকারি-বেসামরিক প্রতিষ্ঠান, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সোলার প্যানেল স্থাপনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক প্রকিউরমেন্ট ও কারিগরি কাজে যেকোন ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
বিদ্যুৎ বিভাগের সিনিয়ার সহকারী সচিব মো: হোসেন পাটোয়ারী তার বক্তব্যে স্থাপনার মালিক, সার্ভিস প্রোভাইডার ও ইউটিলিটি কিভাবে সমন্বয় করে কাজ করবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা সহ CAPEX, OPEX মডেলের ভিন্ন সুবিধা তুলে ধরেন।
বিদ্যুৎ বিভাগের উপ-সচিব তানিয়া বিনতে তাবিব তার বক্তব্যে জীবাস্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুতের চাহিদা মেটানো এবং কার্বন নিসরন কমিয়ে পরিবেশ রক্ষায় সোলার সিস্টেমের ভূমিকা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ক্রমবর্ধমান চাহিদা ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সোলার সিস্টেম তথা নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই।
মতবিনিময় সভায়র জেলা পর্যায়ের সকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ এবং পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সহ ভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।