শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

যাযাদি অনলাইন

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬, পুরস্কার বিতরণী এবং নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক

2026-10-15T23:48:49+06:00
2026-10-15T23:48:49+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ পিএম  
ছবি- যাযাদি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬, পুরস্কার বিতরণী এবং নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ১৯৮৬ ব্যাচের ছাত্র আগা আজিজুল ইসলাম চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতির (CUEESA) সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাছান আল মামুন। 

প্রধান আলোচক ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মোরসালিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ মো. নুর উদ্দিন রুবেল সিআইপি, আলহাজ নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী, আলহাজ মো. নাজিমুদ্দৌলা, আলহাজ মো. জহুরুল আলম, মাহবুবুল আলম, সরোয়ার আলম মিন্টু, তারেক পারভেজ, গিয়াসউদ্দিন মাহমুদ চৌধুরী (তসলিম), মো. আলা উদ্দিন মনি, আজাদ হোসেন রাজু, আলহাজ মো. তাজুল ইসলাম, সেলিম উদ্দিন, মো. বেলাল উদ্দিন ও আবিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে আগা আজিজুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের সৎ, মানবিক, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শিক্ষকদের সম্মান করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে হাছান আল মামুন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান আলোচক মো. মোরসালিন শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে।

বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত