ভাঙ্গায় টিএসসি নির্মাণকাজের প্রায় ৩ কোটি টাকা পাওনার দাবিতে মানববন্ধন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) ভবন নির্মাণকাজের প্রায় ৩ কোটি টাকা পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

2026-10-15T17:16:26+06:00
2026-10-15T17:16:26+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভাঙ্গায় টিএসসি নির্মাণকাজের প্রায় ৩ কোটি টাকা পাওনার দাবিতে মানববন্ধন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম  
ছবি-যাযাদি
ফরিদপুরের ভাঙ্গায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) ভবন নির্মাণকাজের প্রায় ৩ কোটি টাকা পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাব-ঠিকাদার ও শ্রমিকেরা। এ সময় মূল ঠিকাদারি প্রতিষ্ঠান আলাউদ্দিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে পাওনা অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন তাঁরা। তবে অভিযোগ অস্বীকার করে সিদ্দিকুর রহমান দাবি করেছেন, উল্টো সাব-ঠিকাদারের কাছেই তাঁর ৮০ থেকে ৯০ লাখ টাকা পাওনা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী গ্রামে অবস্থিত টিএসসি কলেজের ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ ও শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান আলাউদ্দিন ট্রেডিংয়ের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে কলেজের নির্মাণ ও উন্নয়নকাজের দায়িত্ব নেন স্থানীয় ঠিকাদার মো. রাহাত হাসান মিয়া। নির্মাণকাজের হিসাব অনুযায়ী সাব-ঠিকাদার ও শ্রমিকদের প্রায় ২ কোটি ৯১ লাখ ৫৪ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি তাঁদের।

বক্তাদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক একটি পক্ষ নির্মাণকাজের অর্থ ও হিসাব আটকে রেখে তা আত্মসাৎ করেছে। এ ঘটনায় আলাউদ্দিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমান এবং স্থানীয় বিএনপির নেতা এসএএম মিজানুর রহমান পান্নার সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং নির্মাণকাজের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানান। একই সঙ্গে সাব-ঠিকাদার ও শ্রমিকদের বকেয়া অর্থ দ্রুত পরিশোধের আহ্বান জানান তাঁরা। অন্যথায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে প্রকল্পের সাব-ঠিকাদার রাহাত হাসান মিয়া, ব্যবস্থাপক কামরুল ইসলাম, ছাইদুল মাতুব্বর, মাসুদ মাতুব্বর, স্থানীয় জনপ্রতিনিধি পান্না মিয়া ও হাবিবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে আলাউদ্দিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো বানোয়াট ও ভিত্তিহীন। বরং প্রকল্পের কাজের হিসাব অনুযায়ী সাব-ঠিকাদার রাহাত হাসানের কাছে তাঁর প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা পাওনা রয়েছে। এ বিষয়ে তিনি ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে হিসাবপত্র জমা দিয়েছেন বলেও দাবি করেন।

তবে নির্মাণকাজের প্রকৃত হিসাব, পাওনা অর্থের পরিমাণ এবং উত্থাপিত অভিযোগ গুলোর বিষয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য ও নথিপত্র যাচাই করে বিষয়টি নিষ্পত্তি করা প্রয়োজন।
  বিষয়:   ভাঙ্গা  টিএসসি  নির্মাণকাজ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত