চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশী মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালান মুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশী মদসহ এক নারী

2026-10-15T14:38:46+06:00
2026-10-15T14:38:46+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশী মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:৩৮ পিএম  
ছবি-যাযাদি
চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালান মুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশী মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

​গ্রেপ্তারকৃত আসামীর নাম মোসাঃ বেলি (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া (বাখর আলী) গ্রামের নাইমুরের স্ত্রী ও সাইফুলের মেয়ে।

​পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গতকাল বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর ২:২৫ ঘটিকায় এসআই (নিঃ) ইমরান হোছাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া এলাকায় অভিযান চালান।

​অভিযানকালে আসামী বেলির বসতবাড়ির উত্তর দোয়ারী চার চালা টিনের ঘরে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে আসামীর দেখানো ও শনাক্তমতে ঘর থেকে অবৈধভাবে সংগৃহীত ৩৬ (ছত্রিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ জব্দ করে আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

​জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

​মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  বিদেশী মদ  ব্যবসায়ী 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত