সাভার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ডেঙ্গু কীটনাশক ছিটানো কার্যক্রম

মেহেদী হাসান মানিক

সারাদেশ

সারা দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়ন উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন করেন, উপজেলা ভূমি অফিস, সাভার, ঢাকা ।আজ

2026-10-15T12:47:10+06:00
2026-10-15T12:47:10+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সাভার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ডেঙ্গু কীটনাশক ছিটানো কার্যক্রম
মেহেদী হাসান মানিক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৭ পিএম  
ছবি-যাযাদি
সারা দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়ন উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন করেন, উপজেলা ভূমি অফিস, সাভার, ঢাকা ।

আজ বৃহস্পতিবার সকালে সাভার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধক কীটনাশক ছিটানো হয় উপজেলার সরকারি অফিসগুলোর বাহিরে। এ সময় লিফলেট বিতরণসহ জনগণকে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান। 

এ সময় রাহাত খান বলেন, সারা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি করা সহ জনগণের সচেতন হতে হবে বাড়ির আশেপাশে যেখানে পানি জমা হয় বা ঘরের মধ্যে ফুলের টবের মধ্যে পানি জমা হয় রাস্তার আশেপাশে ডাবের খোসা যেখানে পানি জমা হয় সেখানে ডেঙ্গুর কীটনাশক ব্যবহার করতে হবে পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। আমরা এ বিষয়ে সাভার উপজেলা ভূমি সেবা প্রত্যাশীদের  ডেঙ্গু প্রতিরোধের বিষয় লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক পরামর্শ দিচ্ছি।

উপজেলা ভূমি অফিসের আশেপাশে ডেঙ্গু কীটনাশক ছিটানো ও প্রতিরোধ কর্মসূচিতে  এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ভূমি অফিসের কানুনগো জিয়াউদ্দিন মাহমুদ, সার্ভেয়ার মোঃ ইমন হাছান,সার্ভেয়ার আবু জাফর, অফিস সহকারী নাজির মোঃ ওসমান গনি, মিঠু আকাশ অহিদুল সহ সাধারণ সেবা গ্রহিতারা।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত