সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন

2026-10-15T11:03:46+06:00
2026-10-15T11:03:46+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ এএম  
বিএমইউ এবং বিআইডব্লিউটিসি এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত
নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর মধ্যে বুধবার (১৪ অক্টোবর) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বিএমইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কমডোর মো. বেনজির মাহমুদ (ই), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ সময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ. টি. এম. আবদুল বারী ড্যানী এবং সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, এ সহযোগিতা বিএমইউর শিক্ষার্থী ও বিআইডব্লিউটিসি উভয়ের জন্যই সুফল বয়ে আনবে।
  বিষয়:   সামুদ্রিক খাত  সহযোগিতা  বিএমইউ  বিআইডব্লিউটি 


- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত