কেন্দুয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল পাচ বছরের মুকিতের

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার কেন্দুয়ায় বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মুকিত মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ বুধবার (১৪ অক্টোবর)

2026-10-14T21:51:19+06:00
2026-10-14T21:51:19+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কেন্দুয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল পাচ বছরের মুকিতের
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:৫১ পিএম  
প্রতীকী ছবি
নেত্রকোণার কেন্দুয়ায় বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মুকিত মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে দিকে উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মুকিত ওই গ্রামের বাপ্পি মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে খেলছিল মুকিত। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে যায় সে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত