রূপালীক্যাশ ও এসএসএলকমার্জ-এর মধ্যে অনলাইন মার্চেন্ট পেমেন্ট সলিউশন সেবা উদ্বোধন

যাযাদি অনলাইন

অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান SSLCOMMERZ-এর মধ্যে ইন্টিগ্রেশনের মাধ্যমে অনলাইন মার্চেন্ট পেমেন্ট সেবা

2026-10-14T17:26:25+06:00
2026-10-14T17:26:25+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
রূপালীক্যাশ ও এসএসএলকমার্জ-এর মধ্যে অনলাইন মার্চেন্ট পেমেন্ট সলিউশন সেবা উদ্বোধন
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:২৬ পিএম  
ছবি-যাযাদি
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান SSLCOMMERZ-এর মধ্যে ইন্টিগ্রেশনের মাধ্যমে অনলাইন মার্চেন্ট পেমেন্ট সেবা চালু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং SSLCOMMERZ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম ইসহাক।

এ সেবা চালুর ফলে রূপালীক্যাশের গ্রাহকরা SSLCOMMERZ-এর আওতাভুক্ত ১৭ হাজারের বেশি মার্চেন্ট প্রতিষ্ঠানে সহজে ও নিরাপদে পেমেন্ট করতে পারবেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি, আড়ং, অঞ্জনস, আর্টিজান আউটফিটার্স লিমিটেড, এপেক্স ফুটওয়্যার লিমিটেড, এসিআই লিমিটেড, মনিপুর উচ্চ বিদ্যালয়, আগোরা সুপারশপ, আসগর আলী হাসপাতাল লিমিটেড, সহজ লিমিটেড, বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেড, বিডিটিকিট, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, টেন মিনিট স্কুল, বারডেম জেনারেল হাসপাতাল, ৩৬০ একাডেমি, ডেলটা হাসপাতাল লিমিটেড, নভোএয়ার লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড, আস-সুন্নাহ ফাউন্ডেশন, বিদ্যানন্দ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আবদুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ পর্যটন করপোরেশন, এ এল খান হাই স্কুল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড, ক্রিসেন্ট ফুটওয়্যার লিমিটেড, ইউনিমার্ট লিমিটেড, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিডিকম অনলাইন লিমিটেড এবং মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ।  

রূপালীক্যাশের মাধ্যমে গ্রাহকরা শিক্ষা ফি, ই-কমার্স কেনাকাটার মূল্য, মোবাইল রিচার্জ , বিভিন্ন পরিষেবার বিলসহ নানা ধরনের পেমেন্ট পরিশোধ করতে পারবেন। এ উদ্যোগের ফলে ডিজিটাল লেনদেনের পরিধি সম্প্রসারিত হবে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ ও মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন। 

এছাড়া ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং SSLCOMMERZ-এর জেনারেল ম্যানেজার ও হেড অব BFSI মহিউদ্দিন তৌফিক ও ম্যানেজার মো. তৌহিদ হাসান উপস্থিত ছিলেন।
অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত