ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গণপূর্তমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।বুধবার

2026-10-14T16:55:41+06:00
2026-10-14T16:55:41+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গণপূর্তমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ পিএম  
ছবি: যাযাদি
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর এক নম্বর ওয়ার্ডে সড়কের নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অনেকে বাধা দিচ্ছেন। সরকারি কাজে যারা বাধা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে সকালে রাজশাহী নগরীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী।

দুপুরে সড়কের নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি ‘আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা’র উদ্বোধন করেন। এ সময় আবাসিক এলাকার একটি পুকুরে মাছের পোনাও অবমুক্ত করেন তিনি।

পরে নাটোর রোডের রুয়েট এলাকা থেকে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধন শেষে সেখানে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, আরডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নম্বরসংবলিত পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে। শিগগিরই পুরো নগরীতে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।
  বিষয়:   রাজশাহী  গণপূর্তমন্ত্রী  আরডিএ  উন্নয়ন প্রকল্প 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত