উত্তরায় সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক

যাযাদি অনলাইন

সারাদেশ

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারী পোশাকশ্রমিকেরা। বুধবার দুপুর এক টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে

2026-10-14T16:09:48+06:00
2026-10-14T16:09:48+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:০৯ পিএম  
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন বিক্ষোভকারী পোশাকশ্রমিকেরা। বুধবার দুপুর এক টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে বুধবার সকাল ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আজমপুর এলাকায় জড়ো হয়ে মহাসড়কের এক পাশ অবরোধ করেন। এতে ওই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আব্দুল্লাহপুর, উত্তরা ও আশপাশের সংযোগ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ পথচারীরা। পরে পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল আবার শুরু হয়।
  বিষয়:   উত্তরা  পোশাকশ্রমিক  সড়ক অবরোধ  যানজট 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত