দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকাডুবি, মায়ের চোখের সামনেই ছেলের মৃত্যু

দুর্গাপুর প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকাডুবির ঘটনায় এমদাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে

2026-10-14T14:04:03+06:00
2026-10-14T14:04:03+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকাডুবি, মায়ের চোখের সামনেই ছেলের মৃত্যু
দুর্গাপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:০৪ পিএম  
ছবি: যাযাদি
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকাডুবির ঘটনায় এমদাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর শহরের বিরিশিরি ঘাট এলাকায় নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

নিহত এমদাদুল হক দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের আজানের পর মা রোকেয়া খাতুনকে সঙ্গে নিয়ে ছোট একটি নৌকায় করে সোমেশ্বরী নদী থেকে বালু সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এমদাদুল। পথে বিরিশিরি ঘাট এলাকায় নদীতে থাকা একটি বাশের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় রোকেয়া খাতুন সাতরে নদীর পাড়ে উঠতে পারলেও তাঁর ছেলে এমদাদুল পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় নদীর তলদেশ থেকে এমদাদুলের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মজিবুর রহমান জানান, নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধারের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নৌকাটিতে মা ও ছেলে ছিলেন। মায়ের সামনেই ছেলে পানিতে তলিয়ে যান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
  বিষয়:   দুর্গাপুর  নেত্রকোনা  সোমেশ্বরী নদী  নৌকাডুবি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত