আটঘরিয়ায় প্রায় দেড় লাখ তালের বীজ রোপন কর্মসূচি উদ্বোধন করলেন পাবনা জেলা প্রশাসক

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আটঘরিয়া উপজেলা প্রায় দেড় লাখ লাখ তালের বীজ রোপন পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার (১৩ অক্টোবর) পাবনা জেলা

2026-10-13T21:20:09+06:00
2026-10-13T21:20:09+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আটঘরিয়ায় প্রায় দেড় লাখ তালের বীজ রোপন কর্মসূচি উদ্বোধন করলেন পাবনা জেলা প্রশাসক
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম  
ছবি-যাযাদি
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আটঘরিয়া উপজেলা প্রায় দেড় লাখ  লাখ তালের বীজ রোপন পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার (১৩ অক্টোবর) পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম  দুটি বিদ্যালয়ে তালের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন আটঘরিা উপজেলা নির্বাহী অফিসার তাহমিদু ল  ইসলাম, থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার  ফারজানা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

জেলা প্রশাসক প্রথমে দেবোত্তর পালট বালিকা উচ্চ বিদ্যালয়ে তালের চারা রোপনকালে  বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে পাবনার সকল উপজেলায় তাল বীজ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরই তিনি দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তালের চারা রোপণ করেন।

উল্লেখ্য  তাল গাছ  বজ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দেবোত্তর পাইলট  বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাহবুবা খাতুন এবং দেবোত্তর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত