চৌগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চৌগাছা (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের চৌগাছায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে প্রেসক্লাব চৌগাছার

2026-10-13T20:48:38+06:00
2026-10-13T20:48:38+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চৌগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৪৮ পিএম  
ছবি-যাযাদি
যশোরের চৌগাছায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে প্রেসক্লাব চৌগাছার সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত অতিথিদের মধ্যে বিতরণ করা হয়।

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক রানার'র চৌগাছা প্রতিনিধি রহিদুল ইসলাম খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক রানারকে তার মূল আদর্শ ও ঐতিহ্য ধরে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে হবে। কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে পত্রিকাটিকে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। মানুষের কথা তুলে ধরা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং গণমানুষের আস্থা ধরে রাখার মধ্য দিয়েই একটি সংবাদপত্রের প্রকৃত সার্থকতা অর্জিত হয়। তাঁরা দৈনিক রানারের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার  কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহমান, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম, বাবুল আক্তার, সাংবাদিক আজিজুর রহমান, আসাদুজ্জামান মুক্ত, কালিমুল্লাহ সিদ্দিক, শ্যামল দত্ত, এম এ মান্নান, আজম আশরাফুল,মাওলানা ফকরুল ইসলাম, রায়হান উদ্দিন,মাহবুবুর রহমান ডবলু  সহ অন্যরা। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌর কর্মকর্তা শাহিনুর রহমান, বিএনপি নেতা তুহিনুর রহমান, জামায়াত নেতা সোহেল রানা জিকো,টনিরাজ খান, সাগর খান,তুষার আহমদ, সাংবাদিক নাকিব খান, অনলাইন একটিভিস্ট কামরুল হাসান,  রায়হান উদ্দিন, শিবির নেতা এহসানুল কাদির ইমরোজ, আলফাজ হুসাইন,
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত