প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:১৩ পিএম
ছবি-যাযাদি ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মহড়া ও আলোচনা সভা,র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোঃ আলমাছ উদ্দিনের সভাপতিত্বে,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি শামীম ইকবাল,উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ,প্রাথমিক শিক্ষা অফিসার ড. দৌলত হোসেন ভূঁইয়া,উপজেলা এলজিইডি প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন, পিআইও অফিসের কাম সহকারী গোলাম মহিউদ্দিন,অফিস সহায়ক নূরে আলম সিদ্দিক সহ আরও অনেকে।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ নান্নু মিয়ার নেতৃত্বে,অগ্নিকান্ডে ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে দ্রুত সময়ের ভিতরে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বক্তারা বলেন, দুর্যোগের প্রত্যেকটা স্টেপে মাথা ঠান্ডা রেখে দুর্যোগ মোকাবেলা করতে পারেন সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।