প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম
ছবি-যাযাদি ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বানে র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
দিবসটি উপলক্ষে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগ মোকাবিলার মহড়া প্রদর্শন করেন। এতে নেতৃত্ব দেন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোস্তম আলী। মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা ও তাৎক্ষণিক করণীয় সম্পর্কে বাস্তবধর্মী কার্যক্রম তুলে ধরা হয়।
কর্মসূচিতে দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রস্তুতির প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আমিনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মো. মাহামুদুজ্জামান সোহাগ, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সদস্য মো. ইসরাফিল শেখ, সাবেক ছাত্রদল নেতা মো. সেলিম শাহসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী , হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিরা।