মদনে প্রেমের সম্পর্কের জেরে তরুণীর আত্মহত্যা, পরিবারের অভিযোগ নির্যাতন

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার মদন উপজেলায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার নায়েকপুর গ্রামে নিজ

2026-10-13T15:32:00+06:00
2026-10-13T15:32:00+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মদনে প্রেমের সম্পর্কের জেরে তরুণীর আত্মহত্যা, পরিবারের অভিযোগ নির্যাতন
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৩২ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোণার মদন উপজেলায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার নায়েকপুর গ্রামে নিজ বাড়ি থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তরুণীর বাবার অভিযোগ, একই গ্রামের এক যুবক তাঁর মেয়েকে ভয়ভীতি দেখিয়ে নির্যাতন করতেন। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।

এদিকে, অভিযুক্ত যুবকের বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। এ সময় অভিযুক্তের বড় ভাবি তানিয়া আক্তার জানান, ওই তরুণীকে নিয়ে তাঁর দেবরের ঘুরতে যাওয়ার বিষয়টি তাঁরা গত  রাতে জানতে পারেন। পরদিন সকালে তরুণীর আত্মহত্যার খবর পান তাঁরা। তানিয়া আক্তার আরও জানান, ঘটনার পর থেকে তাঁর দেবর ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে নেই। তাঁরা কোথায় আছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   মদন  আত্মহত্যা  প্রেম 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত