কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগী নির্বাচনের জন্য তথ্য সংগ্রহ শুরু হচ্ছে মঙ্গলবার (১৩ অক্টোবর)।সোমবার (১২ অক্টোবর) দুপুরের দিকে

2026-10-13T14:42:46+06:00
2026-10-13T14:42:46+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৪২ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোণার কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগী নির্বাচনের জন্য তথ্য সংগ্রহ শুরু হচ্ছে মঙ্গলবার (১৩ অক্টোবর)।

সোমবার (১২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনূস রহমান রনি।

প্রেস কনফারেন্সে জানানো হয়, প্রাথমিকভাবে উপজেলার পাইকুড়া ও সান্দিকোনা ইউনিয়নে তথ্য সংগ্রহ শুরু হবে। এ কাজে ১৫ জন কর্মী নিয়োজিত থাকবেন এবং প্রাথমিকভাবে ৪৫ দিন সময় নির্ধারণ করা হয়েছে।

তালিকাভুক্ত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা অথবা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে বলে জানানো হয়। নারীপ্রধান পরিবার, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী, ভূমিহীন, প্রান্তিক চাষি এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলো অগ্রাধিকার পাবে। পিএমটি স্কোরিং পদ্ধতিতে যোগ্য পরিবার নির্বাচন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফ্যামিলি কার্ডের জন্য কোনো অর্থ দিতে হবে না। কার্ড দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
  বিষয়:   কেন্দুয়া  ফ্যামিলি কার্ড  তথ্য 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত