প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:৫৮ পিএম
ছবি-যাযাদি রাজবাড়ির পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালের আয়োজনে জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বকনা বাছুর ও খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে সুফল ভোগীদের মধ্যে ২০ টা বকনা বাছুর প্রদান করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হকের সভাপতিত্বে ও পাংশা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোঃ শাকিল আহমেদ এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: প্রকাশ রঞ্জন বিশ্বাস, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাদঁ আলী খান, সাবেক ভিপি মো: হাবিবুর রহমান রাজা,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: শওকত আলী সরদার, উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো: সামসুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ সময় ২০ জন সুবিধাভোগীদের মধ্যে একটা করে বকনা বাছুর ও ২ বস্তা করে ফিট খাবার দেওয়া হয়।