ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, দুই লাখ টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল সোমবার

2026-10-13T11:37:42+06:00
2026-10-13T11:37:42+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, দুই লাখ টাকা জরিমানা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম  
ছবি-যাযাদি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার মানিকদহ, নাসিরাবাদ ও কাউলিবেড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় (ফাজিলপুর) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন জব্দ করা হয়।

অন্যদিকে, নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরোপিত মোট দুই লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহ জানান, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধ, নদী ও পরিবেশের সুরক্ষা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  বিষয়:   ভাঙ্গা  বালু  অভিযান 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত