দুর্গোৎসব উৎসবমুখর করতে সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

যাযাদি রিপোর্ট

জাতীয়

শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন

2026-10-12T18:36:47+06:00
2026-10-12T18:36:47+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
জহির উদ্দিন স্বপন
দুর্গোৎসব উৎসবমুখর করতে সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
যাযাদি রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ পিএম  
ছবি: যাযাদি
শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি।

সোমবার (১২ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থী কালীমন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় উপজেলার সব পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন।

জহির উদ্দিন স্বপন বলেন, সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ ধর্মীয় উৎসব যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ।

সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, কমিটির সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতারা।

বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসবের আয়োজন ও আনন্দ দীর্ঘদিনের ঐতিহ্য। এ আনন্দে অন্য সম্প্রদায়ের মানুষও সম্পৃক্ত হন। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় দুর্গোৎসব দেশের জন্যও উৎসবের দিন।

তিনি আরও বলেন, সরকার গঠনের পর এবারই প্রথমবারের মতো পূজা-পার্বণের আয়োজনগুলো দেখভালের দায়িত্ব সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা তাদের ধর্মীয় উৎসব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে তিনি তাঁদের প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।
  বিষয়:   শারদীয় দুর্গোৎসব  জহির উদ্দিন স্বপন  গৌরনদী  পূজা উদযাপন 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত