বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার – টেক’ বিভাগে স্বীকৃতি পেল গোল্ড কিনেন

যায়াদি রিপোর্ট

অর্থনীতি

একই আয়োজনে ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার – ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে টানা দ্বিতীয়

2026-10-12T14:56:47+06:00
2026-10-12T14:56:47+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার – টেক’ বিভাগে স্বীকৃতি পেল গোল্ড কিনেন
যায়াদি রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম  
ছবি-যাযাদি
একই আয়োজনে ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার – ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে টানা দ্বিতীয় বছর এই আয়োজনে স্বীকৃতি পেল গোল্ড কিনেন। 

৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার – টেক’ বিভাগে বিজয়ী হয়েছে গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড। “Democratising Gold Saving: Technology-Enabled Financial Inclusion for Bangladesh” শীর্ষক উদ্ভাবনের জন্য প্রতিষ্ঠানটি এ পুরস্কার অর্জন করে। একই আয়োজনে “Making Gold Accessible: A New Path to Financial Inclusion” শীর্ষক উদ্ভাবনের জন্য ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার – ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ বিভাগে সম্মানজনক স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি।

গোল্ড কিনেনের তিন প্রতিষ্ঠাতা কামরান সাঞ্জয় রহমান, সিইও ও সহ-প্রতিষ্ঠাতা; রাফাতুল বারী লাবিব, সিসিও ও সহ-প্রতিষ্ঠাতা; এবং আতেফ হাসান ঈসা, সিএফও ও সহ-প্রতিষ্ঠাতা পুরস্কারগুলো গ্রহণ করেন।

এ নিয়ে টানা দ্বিতীয় বছর বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পেল গোল্ড কিনেন। এর আগে ২০২৫ সালে ৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘ফিনটেক স্টার্ট-আপ অব দ্য ইয়ার’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। এবারের স্বীকৃতি সারা বাংলাদেশে আরও বেশি মানুষের কাছে গোল্ড সঞ্চয়ের সুযোগ পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহারে গোল্ড কিনেনের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি।

গোল্ড কিনেন একটি প্রযুক্তিনির্ভর গোল্ড সঞ্চয় প্ল্যাটফর্ম, যেখানে গ্রাহক মাত্র ৫০০ টাকা থেকে দৈনন্দিন নির্ধারিত বাজারদরে ২২ ক্যারেট হলমার্কযুক্ত ও সার্টিফাইড গোল্ড ধাপে ধাপে ক্রয় ও সঞ্চয় করতে পারেন। গ্রাহক তার সঞ্চিত গোল্ড ০.৫ গ্রাম থেকে ১০ গ্রাম পর্যন্ত বিভিন্ন ওজনের গোল্ড বার ও কয়েন আকারে উত্তোলন করতে পারেন। 
গোল্ড সঞ্চয়ের প্রাথমিক আর্থিক বাধা কমিয়ে আনার মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্রাহকদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে সঞ্চয় গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে।

অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে দেশব্যাপী গোল্ড সঞ্চয় প্রচারণা চলার মধ্যেই ফিনটেক অ্যাওয়ার্ডসে এ স্বীকৃতি অর্জন গোল্ড সঞ্চয়কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রচেষ্টাকে বিশেষভাবে তুলে ধরে। এই প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গোল্ড সঞ্চয় নিয়ে আগ্রহ তৈরি ও এ বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে গোল্ড কিনেন। 

গোল্ড কিনেনের লক্ষ্য বাংলাদেশের মানুষের জন্য গোল্ড সঞ্চয়কে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও সুবিধাজনক করে তোলা, যাতে আরও বেশি মানুষ নিজেদের সঞ্চয়ের অভ্যাসের অংশ হিসেবে ধীরে ধীরে গোল্ড সঞ্চয় গড়ে তোলার সুযোগ পান।
অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত