মাদক-মোবাইল গেমে আসক্ত যুবকের লাশ মিললো পুকুর পাড়ের মাচায়

শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশের নিজ পুকুরপাড়ের বিশ্রামের জন্য তৈরি মাচা থেকে সবুজ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা

2026-10-12T12:07:40+06:00
2026-10-12T12:08:03+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাদক-মোবাইল গেমে আসক্ত যুবকের লাশ মিললো পুকুর পাড়ের মাচায়
শ্রীপুর( গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ১২:০৮ পিএম 
ছবি-যাযাদি
গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশের নিজ পুকুরপাড়ের বিশ্রামের জন্য তৈরি মাচা থেকে সবুজ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

আজ সোমবার (১২ অক্টোবর) সকালের দিকে ওই মাচায় শোয়ানো অবস্থায়  প্রতিবেশীরা মরদেহটি দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত শফিকুল ইসলাম সবুজ মিয়া (৩৮) পৌর এলাকার উজিলাব গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। 

নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাশের একটি কারখানায় চাকরি করতেন শফিকুল ইসলাম সবুজ। গত ৩ মাস আগে চাকরি চলে যায়। কিছুদিন ধরে এলাকার মাদক ও মোবাইলে জুয়া আসক্ত ছেলেদের সাথে তার আড্ডা হতো। পরিবারের লোকজন বাঁধা দিলেও তাদের সাথেই উঠাবসা ছিল তার। আজকে সকালে ওই পুকুর পাড়ের মাচায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। 

নিহতের স্ত্রী সাবিনা আক্তার আহাজারি করতে করতে বলেন,' আমি স্বামী আগে ভালো ছিলো। আমার অসুখের পর থেকেই চাকরি নিয়েছেন। গত রাতে বাসায় খাবার খাওয়ার পর সে বাসা থেকে বের হয়। কে জানি ফোন দিয়েছিল। আমি না করেছি। তারপরও গেছে। পরে আমি ঘুমিয়ে যাই। আর রাতে ফেরেনি। সকালে দেখি বিছানা খালি। পরে প্রতিবেশীদের মাধ্যমে  খবর পাই মাচায় শোয়ে আছে। তার কোনো শত্রু নেই। আমাদের কারো সাথে দ্বন্দ্ব নেই। বখাটেরাই সবুজকে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।'

নিহতের ভাই সোহেল মিয়া বলেন,' কারো সাথে কোনো ঝামেলা নেই সবুজের। সকালে লাশ পাইছি। ইদানীং কিছু মাদকাসক্ত ও মোবাইলে গেইম খেলার ছেলেদের সাথে তার চলাফেরা করতো। কেনো কি হলো পুলিশকে তা তদন্ত করে বের করার দাবি জানাই। '

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম যায়যায়দিনকে বলেন,'খবর পেয়ে পুকুর পাড়ের ওই বিশ্রাম মাচা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত করে মৃত্যুর কারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে পুলিশ। এ ঘটনায় মামলা হবে।'
  বিষয়:   মাদক  মোবাইল  আসক্ত যুবক 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত