সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলেও সৌদি আরবের অন্যান্য রুটে সীমিত

2026-10-12T11:36:46+06:00
2026-10-12T11:36:46+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ এএম  
সংগৃহীত ছবি
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলেও সৌদি আরবের অন্যান্য রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

দাম্মাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় অবস্থানের পর ফ্লাইটটি আবার দাম্মামের উদ্দেশে রওনা হয়।

আজ সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৫ মিনিটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৩৬। এ ছাড়া ঢাকা থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাচ্ছে বিমানের ফ্লাইট বিজি ৫৩৭। ফলে সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি আজ বেলা ১২টার মধ্যে জানানো হবে।

বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তাই যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু
  বিষয়:   সৌদি  দাম্মাম  বিমানবন্দর 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত