রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৬৪ জন

যাযাদি অনলাইন

নগর-মহানগর

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৪২টি মামলা হয়েছে।

2026-10-12T11:25:33+06:00
2026-10-12T11:25:33+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৬৪ জন
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:২৫ এএম  
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৪২টি মামলা হয়েছে। অভিযানে ১০ হাজার ৮৭২টি ইয়াবা, পাঁচ কেজি গাঁজা ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আজ সোমবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন বিভাগের অভিযানে সবচেয়ে বেশি ১১৪ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। 

তেজগাঁও বিভাগে ৮১ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, রমনা বিভাগে ৩২ জন এবং গুলশান বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ডিবি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
  বিষয়:   রাজধানী  পুলিশ  গ্রেপ্তার 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত