রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ চারজন রিমান্ডে

যাযাদি অনলাইন

আইন-আদালত

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো রং লাগানোর ঘটনায় গ্রেফতার চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন

2026-10-11T21:42:50+06:00
2026-10-11T21:42:50+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আইন-আদালত
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ চারজন রিমান্ডে
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:৪২ পিএম  
সংগৃহীত ছবি
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো রং লাগানোর ঘটনায় গ্রেফতার চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর মধ্যে মো. সাকিবুস হাসান ও আল নূর মোহাম্মদ আয়াসের তিনদিন করে এবং মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা শুনানি শেষে এ আদেশ দেন। পরে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল গাফফার হিমেল চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত, উসকানিদাতা ও মদতদাতাদের খুঁজে বের করা, পরিকল্পনাকারীদের পরিচয় জানা এবং অর্থায়নের উৎস শনাক্ত করাসহ পাঁচটি কারণ দেখিয়ে এ আবেদন করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ৯ অক্টোবর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির বিপরীত পাশের দেওয়ালে আঁকা গ্রাফিতিগুলো চুনকাম করে মুছে ফেলার ঘোষণা দেন ‘সংলাপ ফোরাম’র সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস। এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ওইদিন শিল্পকলা একাডেমির ফটকের বিপরীত পাশের দেওয়ালের কাছে চারজন একত্র হন। এ সময় আয়াসসহ অন্যরা বিভিন্ন বক্তব্য দেন এবং মারজিয়া খন্দকার রিমি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো রং লাগান বলে অভিযোগ করা হয়েছে। তাদের বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, আয়াস পাকিস্তানে মুহাম্মদ আলী জিন্নাহর কবর ও নামফলক নিয়ে বক্তব্য দেন। অন্যদিকে রিমি ভারতীয় আগ্রাসন এবং রবীন্দ্রনাথের জমিদারি নিয়ে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গ্রাফিতিতে কালো রং লাগান বলে পুলিশের দাবি।

মামলায় গ্রেফতার অন্য দুই আসামি হলেন- মো. সাকিবুস হাসান (১৯) ও মো. সুজন মিয়া (১৮)। চারজনের মধ্যে সাকিবুসের বাবার নাম হারমুজ আলী, আয়াসের বাবা মোস্তফা, সুজনের বাবা সুলেমান এবং রিমির বাবা মোস্তাক আহমেদ খন্দকার। তাদের স্থায়ী ঠিকানা যথাক্রমে শেরপুর, ময়মনসিংহ, লক্ষ্মীপুর ও কুমিল্লা বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন না। তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, উসকানিদাতা, পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করা সম্ভব হতে পারে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আসামিদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল এবং চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে বলে রিমান্ড আবেদনে জানানো হয়।
  বিষয়:   রবীন্দ্রনাথ  গ্রাফিতি  কালি  আয়াস  রিমান্ড 


আইন-আদালত- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত