জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা জোট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত ঘিরে জরুরি বৈঠক ডেকেছে। প্রস্তুতি নিচ্ছেন সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের

2026-09-25T11:32:21+06:00
2026-09-25T11:32:21+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ এএম  
সংগৃহীত ছবি
মক্কা প্রতিরক্ষা জোট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত ঘিরে জরুরি বৈঠক ডেকেছে। প্রস্তুতি নিচ্ছেন সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধানরা।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। তবে বৈঠকের স্থান ও সময়সূচি সম্পর্কে কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবারই (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাইডলাইনে বৈঠক করেন মক্কা জোটের সদস্যরা। উপস্থিত ছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের চলমান সংঘর্ষের মধ্যে মক্কা জোটের এ ধরনের বৈঠককে বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
  বিষয়:   মক্কা প্রতিরক্ষা জোট  জরুরি বৈঠক  মক্কা 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত