বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর মনোহরদীতে,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে।

2026-09-24T17:15:21+06:00
2026-09-24T17:15:21+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
স্বাস্থ্যমন্ত্রী
বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম  
ছবি-যাযাদি
নরসিংদীর মনোহরদীতে,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে। ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে নাকি তাদের রানীমা দেশে আসবে। আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। তাই আপনাদের সাবধান থাকতে হবে।  

আজ বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । 

মন্ত্রী বলেন, আওয়ামীলীগ আমাদের পরনির্ভরশীল রাখার জন্য নতুন একটি গ্যাস কুপও খনন করে নাই। আমরা বিদেশি কোম্পানির সাথে যুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরের গ্যাস কুপ খনন করবো। যাতে করে আমরা আরো বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাছাড়া জ্বালানি সংকটে নিরসনে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে আমাদের সকল সেক্টরের বিল্ডিংয়ের ছাদে সৌরবিদ্যুতের ব্যবস্থায় আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আমরা কারো উপর নির্ভর করতে চাই না। 

মন্ত্রী আরো বলেন,  দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। সে লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হাড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ অনান্য সামগ্রি বিতরণ শুরু করা হবে। নরমাল ডেলিভারির জন্য নতুন নতুন ঔষধ, মেশিন আনা হচ্ছে। কেউ দালালের খপ্পরে পরে মায়েদের সিজারের দিকে নিয়ে যাবেন না। আগামী শনিবার থেকে পূণরায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। যারা টিকা নেন নাই সবাই গিয়ে বাচ্চাদের টিকা নেয়াবেন। 

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, মনোহরদী  সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা,  উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। 

এসময় উপজেলার  বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রিক বিতরণ করেন মন্ত্রী । এর আগে সকালে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়াতে পল্লী বিদ্যুৎ এর অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী। 
  বিষয়:   বেহেস্ত  মনোহরদী  ফ্যাসিস্ট 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত