প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ এএম
ছবি-যাযাদি নেত্রকোণায় সাপ্তাহিক গণশুনানিতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও প্রয়োজনের কথা সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাগ্রহীতারা তাঁদের নানা সমস্যা ও প্রয়োজনের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রত্যেকের বক্তব্য গুরুত্ব ও মনোযোগের সঙ্গে শোনেন এবং সম্ভবপর ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেন।
এ সময় যেসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন, সেসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
সরাসরি সাধারণ মানুষের কথা শোনা এবং তাঁদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ফলে সরকারি সেবা গ্রহণে মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে।
গণশুনানিতে আগত সেবাগ্রহীতারা তাঁদের সমস্যা ও প্রয়োজনের কথা জেলা প্রশাসকের কাছে সরাসরি তুলে ধরার সুযোগ পান। জেলা প্রশাসনের নিয়মিত এ উদ্যোগে নাগরিকদের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনসাধারণের কথা সরাসরি শুনে তাঁদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সরকারি সেবা সহজলভ্য করার লক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসনের এ গণশুনানি কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে।