সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা

যাযাদি রিপোর্ট

খেলা

সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের

2026-09-22T20:32:13+06:00
2026-09-22T20:32:13+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
রাগবি ফেডারেশনের সঙ্গে সমঝোতা বৈঠক
যাযাদি রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম  
ছবি-যাযাদি
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে, অনূর্ধ্ব-১৮ বছর বয়সী মেয়েদের রাগবি প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, সারা পৃথিবীতে রাগবি একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। বাংলাদেশেও এই খেলার জনপ্রিয়তা বেড়ে চলেছে। বিশ্বব্যাপী মহিলাদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বাংলাদেশের বিভিন্ন ফেডারেশনের সাথে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে মেয়েদের জন্য বিভিন্ন জনপ্রিয় ও অপ্রচলিত খেলার শেখার সুযোগ তৈরী করতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থ বদ্ধপরিকর।

মহিলা ক্রীড়া সংস্থা জানায়, নিজ নিজ সংগঠনের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ-সভাপতি মৌসুম আলী। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ধানমন্ডিস্থ শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপিস্থত ছিলেন উভয় ফেডারেশনের এ্যাডহক কমিটির সদস্যবৃন্দ। সমঝোতার স্মারকের  স্থায়ীত্বকাল তিন বছর। 

বৈঠকে জানানো হয়, তৃণমূল ও রাজধানী থেকে আগ্রহী মেয়েদের রাগবি ফেডারেশন ইউনিয়নের সহায়তায় বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। রাগবি ফেডারেশন কোচ, খেলার উপকরণ ও সরঞ্জাম সরবরাহ করবে। অংশগ্রহণকারী রাগবি খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় পর্যায়ে এবং ফেডারেশনের পক্ষে খেলার জন্য প্রতিভাবান খেলোয়াড়দের বেছে নেয়া হবে।  

খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত