হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.জি. এম সরফরাজ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ

2026-09-21T13:08:57+06:00
2026-09-21T13:08:57+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.জি. এম সরফরাজ
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ পিএম  
ছবি-যাযাদি
ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমি সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড.জি. এম সরফরাজ। 

উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “জনসাধারণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। নাগরিকরা যেন অযথা হয়রানি ও ভোগান্তির শিকার না হন এবং স্বল্প সময়ে স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে জেলা ভূমি সেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, “প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হবে। ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো নাগরিক যেন অপ্রয়োজনীয় সময় ও অর্থ ব্যয় না করেন, সে বিষয়ে প্রশাসন সচেষ্ট রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন এই সেবা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে। একই সঙ্গে নাগরিকদের ভোগান্তি কমানো, সেবার মানোন্নয়ন এবং সময় ও ব্যয় সাশ্রয়ে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সংশ্লিষ্টরা আশা করছেন, জেলা ভূমি সেবা কেন্দ্র চালুর ফলে ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং সাধারণ মানুষের জন্য ভূমি সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে।

  বিষয়:   হবিগঞ্জ  ভূমি  শুভ উদ্বোধন  ড.জি. এম সরফরাজ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত